নিজের ফ্ল্যাটেই আগুন ধরাতেন, প্রতিবেশীরা প্রতিবাদ করতেই এ কী করলেন মহিলা!

বিধান নস্কর, দমদম: নিজের ফ্ল্যাটের বারান্দায় রোজ আগুন ধরিয়ে দিতেন এক মহিলা। প্রতিবাদ করায় প্রতিবেশীকে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকেন তিনি। শেষে নিজের গলাতেই কোপ মারেন ওই মহিলা। মঙ্গলবার রাতের এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দমদম সাতগাছি এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাগের বাজার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রায় প্রতিদিনই দমদম সাতগাছির অভিজাত আবাসনের দু’নম্বর ব্লকের তিন তলায় ফ্ল্যাটের বারান্দায় আগুন ধরাতেন মহিলা বাসিন্দা দীপা রায়। গত কয়েক দিন ধরেই এই কাণ্ড ঘটাচ্ছিলেন তিনি। আবাসনের অন্য আবাসিকদের দাবি, যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মঙ্গলবার রাতেও একই কীর্তি ঘটান তিনি। তখনই আবাসনের অন্য আবাসিকরা তাঁর ফ্ল্যাটে গিয়ে জানতে চায়, কেন প্রত্যেকদিন তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন? তাঁদের আশঙ্কা ছিল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *