CWC 23 Final Live Updates: আহমেদাবাদে মহারণ, ২০ বছরের আগের বদলার ফাইনালে ভারত

একযুগ বাদে বিশ্বজয়ের দোরগোড়ায় ভারত। মেগা ফাইনালে শক্ত গাঁট অস্ট্রেলিয়া। ওয়ার্নার, কামিন্সদের হারিয়ে ২০০৩-এর বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা রোহিতদেরই ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা। পালটা তাল ঠুকছে অস্ট্রেলিয়াও। ফাইনালের প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন।
দুপুর ১টা ৫ মিনিট: ইতিমধ্যেই স্টেডিয়ামে গা ঘামানো শুরু করেছেন বিরাট কোহলিরা। নেমে গিয়েছে অস্ট্রেলিয়া দলও।  
দুপুর ১টা: খেলা শুরুর এক ঘণ্টা আগেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষ।

 

দুপুর ১২টা ৩০: ইতিমধ্যেই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কপিলদেবরা। 
দুপুর ১২টা: হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল। 

The pressure on team India is massive today….!!!
– Go well, boys! pic.twitter.com/iyLz6Z7lyB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *