সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও পয়গম্বরকে নিয়ে মন্তব্য বিতর্কের (Prophet Comment Row) জেরে অশান্তি অব্যাহত বঙ্গে। সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বারাসতে রেল অবরোধ (Rail Block)শুরু হয়েছে। বারাসতের কাজিপাড়ার কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন একদল বিক্ষোভকারী। যার জেরে সকাল থেকেই ব্যাহত শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কাজের দিন এই অবরোধের ফলে চূড়ান্ত সমস্যায় নিত্যযাত্রীরা।
এই স্টেশনের কাছেই অবরোধ শুরু হয়েছে
সোমবার সকালে বারাসতের (Barasat) কাজিপাড়ার কাছে রেললাইনে নেমে অবরোধ শুরু করেন একদল বিক্ষোভকারী। রেলট্র্যাকের উপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যার ফলে আটকে পড়ে শিয়ালদহ-হাসনাবাদ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। সাতসকালে কাজে বেরিয়ে এভাবে আটকে পড়ায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে হয়। রেল অবরোধের জেরে সড়কপথেও চাপ বাড়ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
