সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে মহামারীর চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ফের মাথাচাড়া দিচ্ছে। গত কয়েকদিনে যেভাবে কোভিড গ্রাফ লাফিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে এই আশঙ্কা স্বাভাবিক। তবে সপ্তাহের প্রথম দিন সামান্য কমল করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। চিন্তায় রাখছে পজিটিভিটি রেটও। যদিও বিশেষজ্ঞদের আশ্বাস, এখনই আতঙ্কের কোনও কারণ নেই। তবে নতুন করে বিধিনিষেধ জারি কথাও ভাবছে বিশেষজ্ঞদের আরেকাংশ।
সোমবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন। যা রবিবারের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, রবিবার এই সংখ্যা ছিল মাত্র ৪।
India reports 8,084 COVID19 cases and 10 deaths. Active cases rise to 47,995. Daily positivity 3.24% pic.twitter.com/hW2FQsIf17
— ANI (@ANI) June 13, 2022
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
