কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেন পর্ব সেরে এবার দুবাই সফরে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দুবাই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতে স্পেনের পর দুবাইয়েও ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে প্রবাসী বাঙালিদের সঙ্গে আলাপচারিতাও।
সকালেই মরু শহরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুবাইয়ের ‘জাফজা মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে বাংলার প্রতিনিধিদল। যার নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শুক্রবার সেখানে হবে শিল্প সম্মেলন। থাকবেন মুখ্যমন্ত্রী। নামজাদা শিল্পসংস্থা লু লু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলনের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন তিনি। তাঁদের সঙ্গে নৈশভোজও সারবেন মুখ্যমন্ত্রী
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
