ভোটের আগেই ডিগবাজি বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুন কবীরের। বুধবার দুপুরে ১৮২ টি আসনে প্রার্থী ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। দল ঘোষণার পর হুমায়ুন জানিয়েছিলেন, নিজের এলাকা রেজিনগর ও বেলডাঙা, অর্থাৎ বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি আসনে লড়বেন। ভরতপুর অর্থাৎ তাঁর নিজের আসনে লড়াই করবেন কি না, তা নিয়েও জল্পনা ছিল। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা যাচ্ছে, খানিকটা হলেও পিছু হটেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। রেজিনগরে লড়লেও বেলডাঙা থেকে প্রার্থী হচ্ছেন না তিনি। পরিবর্তে নওদা আসনেও লড়বেন তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
