‘এবার থাম! এটাই যেন শেষ বিয়ে হয়’, প্রাক্তন বউদিকে নতুন দাম্পত্যের শুভেচ্ছাতেও খোঁচা সায়কের!

ডিভোর্সের বছর ঘোরার আগেই দ্বিতীয়বার ছাঁদনাতলায় টেলিপর্দার অভিনেত্রী সুস্মিতা রায়। পঁচিশ সালের জুলাই মাসে সাংবাদিক স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন অভিনেত্রী। তারপর থেকেই ভ্লগিং এবং ব্যবসার কাজে আরও মনোনিবেশ করেন সুস্মিতা। এবার দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন টেলিঅভিনেত্রী। মঙ্গলবারই সোশাল পাড়ায় ইঙ্গিত দিয়েছিলেন, তবে বুধবার দুপুরে নতুন স্বামীর সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে পরিচয় করিয়ে দিলেন সুস্মিতা। প্রাক্তন বউদির নতুন দাম্পত্য ইনিংসের ছবি নজর এড়ায়নি সায়ক চক্রবর্তীরও। আর সেই প্রেক্ষিতেই সোশাল পাড়ায় ‘ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছা’বার্তা শেয়ার করেছেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার।
২০১৯ সালে গর্ভস্থ সন্তানকে হারান সুস্মিতা। অতীত ঘেঁটে সুস্মিতার সেসময়ের সাধের ছবি দিয়ে প্রাক্তন বউদির উদ্দেশে লেখেন, “এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করিস না। শুভেচ্ছা রইল মিসেস দে।” অভিনেতা-ইনফ্লুয়েন্সারের এহেন ‘ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছা’বার্তা দেখে অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে!
মঙ্গলবারই ছাঁদনতলার একটুকরো ছবি শেয়ার করে সুস্মিতা জানিয়েছিলেন, “মা হতে চেয়েছি বরাবরই। এই একটা ইচ্ছে কখনও মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা- ‘মা’। আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনও ভনিতা করার সময় নেই। নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম। তোমরা সবাই আশীর্বাদ করো।” যদিও তখনও দ্বিতীয় স্বামীর সঙ্গে আলাপ করাননি তিনি, তাই ভ্লগের দুনিয়ায় এইখবরের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন নেটবাসিন্দাদের একাংশ। তবে বুধবার সুস্মিতা বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করতেই প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর তরফে উড়ে এল ‘মিছরির ছুরি’র মতো শুভেচ্ছাবার্তা!
দ্বিতীয়বার ছাঁদনাতলায় টেলিপর্দার অভিনেত্রী সুস্মিতা রায়। ছবি- ফেসবুক
সুস্মিতার প্রথম পোস্টের ‘আক্ষেপ’কে হাতিয়ার করেই অভিনেতা ইনফ্লুয়েন্সার লিখলেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না। তবে এবার থামিস প্লিজ। এটাই যেন শেষ বিয়ে হয়।” এখানেই অবশ্য থামেননি সায়ক। ২০১৯ সালে গর্ভস্থ সন্তানকে হারান সুস্মিতা। অতীত ঘেঁটে সুস্মিতার সেসময়ের সাধের ছবি দিয়ে প্রাক্তন বউদির উদ্দেশে লেখেন, “এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করিস না। শুভেচ্ছা রইল মিসেস দে।” অভিনেতা-ইনফ্লুয়েন্সারের এহেন ‘ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছা’বার্তা দেখে অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! তাঁদের প্রশ্ন, সায়ক কি প্রাক্তন বউদি সুস্মিতাকে খোঁচা দিলেন? শোনা যাচ্ছে, সুস্মিতা যাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন, তিনি অভিনেত্রীর ব্যবসারও অংশীদার। যদিও পাত্রের পুরো পরিচয় এখনও জানা যায়নি।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *