রাতের হাসপাতাল নিমেষেই পরিণত হল জতুগৃহে! ওড়িশার কটকের নামী হাসপাতালের আইসিইউ-তে শর্ট সার্কিট থেকে বড়সড় অগ্নিকাণ্ডে। পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ রোগীর। উদ্ধারকাজ করতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছেন ১১ জন স্বাস্থ্যকর্মীও। ঘটনার ভয়াবহতা বুঝে ভোর হতেই সেখানে ছুটে যান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে হতাহতদের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। এত বড় বিপদে শোকপ্রকাশ করেছেন তিনি। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ওড়িশা সরকার। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘড়ির কাঁটা তখন রাত ২.৩০ পেরিয়েছে। আচমকা দাউদাউ আগুন জ্বলে ওঠে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ-তে। রাতের ঘুম ভেঙে ছুটোছুটি শুরু হয়ে যায়। রাতের ঘুম নিমেষে বিভীষিকায় বদলে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের স্থানান্তরিত করার কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তা সত্ত্বেও আইসিইউ-তে ৭ জন রোগী প্রাণ হারান। বাকি তিনজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। উদ্ধারে নেমে অগ্নিশিখায় আহত হয়েছেন স্বাস্থ্যকর্মীরাও।
Odisha Chief Minister Mohan Charan Majhi visited S.C.B. Medical College and Hospital in Cuttack this morning and held a discussion with the hospital authorities and Police officers. A fire broke out in the Trauma Care ICU here.
(Pics: Odisha CMO) https://t.co/o3FurMyuwV pic.twitter.com/auguQlaQbS
— ANI (@ANI) March 16, 2026
Source: Sangbad Pratidin
