‘বিশ্বকাপে নেই, হজম করতে কষ্ট হচ্ছে’, টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে আবেগপ্রবণ হার্দিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে এবার হয়তো ফিরতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। ভারতের প্রতিটা ম্যাচের আগেই এমন জল্পনা তৈরি হত। কিন্তু ইডেনে দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগেই যাবতীয় জল্পনায় ইতি পড়ল। বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার। এমন খবর প্রকাশ্যে আসার পরই এবার সোশাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করলেন হার্দিক।
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। শোনা যাচ্ছিল, তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। তাই সব ঠিকঠাক থাকলে একেবারে সেমিফাইনালেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু শনিবার জানিয়ে দেওয়া হল, এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হার্দিকের। এরপরই নিজের X হ্যান্ডেলে হার্দিক লেখেন, “বিশ্বকাপে আর নেই, বিষয়টা হজম করতেই কষ্ট হচ্ছে। তবে দলের সঙ্গে সবসময় থাকব। প্রত্যেক ম্যাচে, প্রটি বলে তাদের উৎসাহ দেব। আপনাদের সকলের শুভকামনা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই দলটা স্পেশাল। আশা করছি, আপনাদের গর্বিত করতে পারব।”

Tough to digest the fact that I will miss out on the remaining part of the World Cup. I’ll be with the team, in spirit, cheering them on every ball of every game. Thanks for all the wishes, the love, and the support has been incredible. This team is special and I’m sure we’ll… pic.twitter.com/b05BKW0FgL
— hardik pandya (@hardikpandya7) November 4, 2023

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *