পাঠানকোটের কায়দায় পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোটের কায়দায় পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা।রক্তাক্ত পাঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালির পাক ফৌজের এই ঘাঁটি। শেষ পাওয়া খবর মোতাবেক, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিন জেহাদির। ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জেহাদ জঙ্গি সংগঠন।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার ভোরে পাঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালির বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ফিদায়েঁ জঙ্গিদের একটি দল। হামলার বিষয়ে পাক সেনার তরফে জানানো হয়েছে, “শনিবার ভোরে সন্ত্রাসীদের হামলার মুখে পরে মিয়াঁওয়ালির বায়ুসেনা ঘাঁটি।”
[আরও পড়ুন: পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা পাকিস্তানে, বিস্ফোরণ মৃত অন্তত ৫]
উল্লেখ্য, ২০১৬ সালের ২ জানুয়ারি ভারতের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৬ ছিলেন নিরাপত্তারক্ষী। একজন সাধারণ নাগরিকও প্রাণ হারান। নিকেশ হয় ৬ হামলাকারী। সেই হামলার ভয়াবহতা আজও ভুলতে পারেনি ভারতবাসী।পাক জঙ্গিগোষ্ঠীর মদতেই ওই হামলা হয়েছিল। এবার সন্ত্রাসবাদের আগুনে নিজের ঘরেই আগুন লেগেছে পড়শি দেশটির। 
[আরও পড়ুন: বেআইনিভাবে ঢুকতে গিয়ে আমেরিকায় ধৃত ৯৭ হাজার ভারতীয় নাগরিক]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *