নন্দিতা রায়, নয়াদিল্লি: সাসপেন্ড রাজ্যসভার (Rajya Sabha) ১৯ সাংসদ। তার মধ্যে সাত তৃণমূল সাংসদও রয়েছেন। চলতি সপ্তাহে তাঁরা আর অধিবেশনে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ এবং রাজ্যসভায় হই হট্টগোলের জন্য সাংসদদের সাসপেন্ড করা হল বলে সংসদ সূত্রে খবর। সোমবারই কংগ্রেসের ৪ সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।
এদিন সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন দোলা সেন, শান্তনু সেন, মৌসম নূর, শান্তা ছেত্রী, নাদিমূল হক, আবিররঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেবরা। এছাড়া ডিএমকের ২ ও কয়েকজন বাম সাংসদও রয়েছেন। তাঁরা সংসদের উচ্চকক্ষে মূল্যবৃদ্ধি, মুদ্রস্ফিতী নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দিচ্ছিলেন। ওয়ালে নেমে বিক্ষোভও দেখাচ্ছিলেন। তাঁদের এই আচরণের দরুণ সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
