সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SSC নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এই পরিস্থিতিতে বাংলার শাসকদল একাধিকবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে সোমবার ‘বঙ্গসম্মানে’র মঞ্চ থেকে এ বিষয়ে নিজের বক্তব্য রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বললেন, ”এসএসসি চাকরিপ্রার্থীদের বঞ্চনায় আমি দুঃখিত, ব্যথিত। তাঁদের পাশে থাকতে যে নিয়োগ হয়নি, সেগুলিই শুধু নয়, আমি এই পদের সংখ্য়া বাড়িয়ে দিলাম।” অর্থাৎ রাজ্যে শিক্ষক নিয়োগের পদ আরও বাড়ল। হয়ত এটাই চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম সাফল্য।
সোমবার নজরুল মঞ্চে বঙ্গসম্মানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। বলেন, ”দুর্নীতিকে সাপোর্ট করা আমার নেশা বা পেশা নয়। আমি ১ লক্ষ টাকা করে পেনশন পাই। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন পেতে পারি। কিন্তু ১ পয়সাও নিই না। আজকে আমি সত্যিই দুঃখিত, মর্মাহত ও শোকাহত। কেউ কখনও কখনও ভুল করতেই পারে।” এরপরই তাঁর বক্তব্য, ” সেদিন শুনলাম চাকরির পরীক্ষা দিয়েও কয়েকজন বঞ্চিত। ওরা ধরনায় বসেছে, অনশন করছে। আমি সেখানে গিয়েছিলাম। কথা দিয়েছিলাম, ওদের পাশে থাকব। আমি এবারের ক্যাবিনেটে প্রস্তাব দেব, যে ক’জন বঞ্চিত, তাঁরা ছাড়াও আরও বেশি পোস্ট ক্রিয়েট করে দিচ্ছি।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
