Coronavirus Update: সপ্তাহের প্রথম দিন খানিকটা স্বস্তি, নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেসও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম দিন খানিকটা স্বস্তি দিয়ে নিম্নমুখী দেশের কোভিড (COVID-19) গ্রাফ। রবিবারের তুলনায় সোমবার অনেকটাই কমল করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬,৮৬৬ জন। রবিবার এই সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। একদিনে দেশের কোভিডের বলি ৪১ জন। এই সংখ্যা রবিবারের তুলনায় সামান্য বেশি।

#COVID19 | India reports 16,866 fresh cases, 18,148 recoveries and 41 deaths in the last 24 hours.
Active cases 1,50,877
Daily positivity rate 7.03% pic.twitter.com/ySu2CpXnIq
— ANI (@ANI) July 25, 2022

বর্ষার মরশুমে নতুন করে যেন ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল কোভিড সংক্রমণ। বিভিন্ন রাজ্যেই বেড়ে চলছিল করোনা আক্রান্তের সংখ্যা। বাংলাও (West Bengal) তার ব্যতিক্রম নয়। এ রাজ্যে দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে ৩ হাজারের কোঠায়। তবে গত সপ্তাহ থেকে তা আবারও নিম্নমুখী। রবিবার বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল আঠেরোশোর সামান্য বেশি। অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেট কমেছিল।
 
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *