কেজরির অনুষ্ঠান মঞ্চ ‘হাইজ্যাক’ করলেন মোদি, তীব্র প্রতিবাদ দিল্লির মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির সরকারি অনুষ্ঠান ‘হাইজ্যাক’ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই কারণে অনুষ্ঠান বয়কট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর জন্য নির্দিষ্ট আসন থাকলেও ফাঁকাই থাকল সেই চেয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। জানা গিয়েছে, অনুষ্ঠানের আগের দিন হঠাৎই মঞ্চ সংলগ্ন জায়াগায় চলে আসে দিল্লি পুলিশ। তারপরেই বিতর্কের সূত্রপাত।
আসোলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে ১১ জুলাই থেকে চলছে বন মহোৎসব। রবিবার তার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপরাজ্যপালের। সেই উপলক্ষ্যে কেজরিওয়ালের ছবি দিয়ে মঞ্চ সাজানো হয়েছিল। কিন্তু শনিবার রাতে দিল্লি পুলিশ এসে জোর করে কেজরির ছবি ছিঁড়ে দেয়। তারপরে নরেন্দ্র মোদির ছবি লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের তদারকিতেই সমস্ত কিছু করা হয়।
[আরও পড়ুন: প্রকাশিত হল ISC দ্বাদশের ফলাফল, প্রথম স্থানে বাংলার ছয় পড়ুয়া]

 

ঘটনার কথা জানতে পেরেই প্রতিবাদে সরব হয় আম আদমি পার্টি।
[আরও পড়ুন: বিহারে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৬] 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *