এবার ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন দেব-ঋতুপর্ণা, আর কে কে রয়েছেন তালিকায়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা-সাংসদ দেবের মুকুটে নয়া পালক। এবার ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত হতে চলেছেন তিনি। সোমবার দেব, ঋতুপর্ণা-সহ আরও বিশিষ্টদের রাজ্য সরকারের এই সম্মাননা জ্ঞাপন করবে। ওইদিন বিকেল চারটেয় নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজ্যের সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছে দেবকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ওই চিঠিতে লেখা রয়েছে, “বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত। বাংলার চলচ্চিত্র আপনার সামগ্রিক অবদানে স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, ২০২২ সোমবার বিকেল চারটেয় কলকাতার নজরুল মঞ্চের পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করতে আগ্রহী। আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।”
শুধু দেব কিংবা ঋতুপর্ণা নন। এই তালিকায় রয়েছেন তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। ‘বঙ্গভূষণ’ সম্মান পাচ্ছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদও। তালিকায় রয়েছেন অর্মত্য সেন, কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে অমর্ত্য সেনকে। রাজ্য সরকারের কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন কৌশিক বসু।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *