Partha Chatterjee: বিচারব্যবস্থায় আস্থা, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়ের পাশেই কার্যত দাঁড়াল দল। শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর দলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ সাফ জানিয়ে দিলে, ”বিচারব্যবস্থার উপর আস্থা রাখছি। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে যে অভিযোগ এনেছে ইডি, তা প্রমাণিত হলে দলগতভাবে এবং সরকারিভাবে ব্যবস্থা নেবে।” তাঁর আরও বক্তব্য, ”টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যাঁর বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে, তিনি তৃণমূলের কেউ নন। এর সঙ্গে জড়িয়ে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আইনের উপর আস্থা রাখছি। তদন্ত শেষ করে একমাসের মধ্যে চূড়ান্ত বিষয় জানাতে হবে। এত বেআইনি নগদ টাকা এল কীভাবে? সেসব জানা দরকার।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *