TMC Shahid Diwas Live Update: রেকর্ড ভিড়ের লক্ষ্যে তৃণমূল, সকাল থেকেই সব পথ মিশছে ধর্মতলায়

আজ তৃণমূলের শহিদ দিবস। করোনাতঙ্ক কাটিয়ে দু’বছর পর সভায় রেকর্ড ভিড়ের আশায় ঘাসফুল শিবির। ২৪-এর লোকসভার আগে একুশের মঞ্চ থেকে কী বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? কী বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেদিকে তাকিয়ে গোটা দেশ। একুশে জুলাইয়ের LIVE UPDATE:
সকাল ৯.১৫: শহরের বিভিন্ন প্রান্তে এসে পৌঁচছেন জেলার কর্মী-সমর্থকরা। তাঁদের ‘দিদি’কে দেখতে ভিড় জমছে ধর্মতলা সভা চত্বরে। কারোর হাতে প্ল্যাকার্ড তো কেউ আবার সারা শরীরে তৃণমূলের পতাকা এঁকেছেন। কেউ আবার বহুদূর থেকে হেঁটে শহরে পৌঁচছেন। সবমিলিয়ে শহিদ দিবসের আবেগে ভাসছে গোটা রাজ্য। 
সকাল ৯: শহিদ স্মরণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। ২১ জুলাইয়ের সকালে টুইটার বার্তায় তুলে ধরা হল ঐতিহাসিক ‘কালো দিনের’ ইতিহা। টুইটারে লেখা হয়েছে, “২১ জুলাই একটা আবেগ। হৃদয়ের ভীষণ কাছের একটি দিন। ১৩ জন কর্মীর অকালমৃত্যুতে আমরা শোকস্তব্ধ। তবে কথা দিচ্ছি, তাঁদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। শহিদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।”
 

21st July is an emotion.
It is a day that is close to all our hearts and as we mourn the demise of 13 martyrs, we promise that for years to come, we will honour their sacrifice.
Heartfelt tribute to the brave souls on #ShahidDibas.
— All India Trinamool Congress (@AITCofficial) July 21, 2022

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *