ক্ষীরোদ ভট্টাচার্য: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তবে বুধবার কোভিডের বলি ৬ জন। করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে সকলের। পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ৫১১ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪১৩ জন। দু’শোর কাছাকাছি সংক্রমিতের খোঁজ মিলেছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দার্জিলিংয়ে। মালদহে সংক্রমিত সবেমাত্র ১০০ ছাড়িয়েছে। সেখানে সংক্রমিত ১০১ জন। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে সংক্রমণ একশোর গণ্ডি ছুঁতে পারেনি। হাওড়ায় আক্রান্ত ৫৮ জন। কোচবিহার, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়ায় আক্রান্ত পঞ্চাশের কিছুটা কম। ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ের আক্রান্তের সংখ্যা এদিন ২০ পেরোয়নি। সব মিলিয়ে বুধবার আক্রান্ত ২ হাজার ৪৫৫ জন। পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
