COVID-19: ফের লাফিয়ে বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন লাগাতার বৃদ্ধির পর মঙ্গলবার দেশের করোনা পরিসংখ্যানে মিলেছিল সাময়িক স্বস্তি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল সংক্রমণ। চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্য়া। বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফও।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে ৬ হাজারের কিছু বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯০০ জনেরও বেশি। বর্তমানে সে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বাড়ছে হাসপাতালে ভরতির হারও। আরও চিন্তার কারণ হল এই রাজ্যে নতুন দু’টি BA.5 ভ্যারিয়েন্টের সন্ধানও পাওয়া গিয়েছে।

#COVID19 | India reports 8822 new cases, 5718 recoveries and 15 deaths in the last 24 hours.
Active cases 53,637
Daily positivity rate 2% pic.twitter.com/NiaCD58DY6
— ANI (@ANI) June 15, 2022

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *