সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ সন্ধেয় শহরের সব রাজপথ এসে মিশবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতের (India) সামনে হংকং (Hong Kong)। কিন্তু ম্যাচ শুরুর আগেই সুনীল ছেত্রীরা (Sunil Chhetri) জেনে গেলেন তাঁরা এএফসি এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছে গিয়েছেন। ২০১৯ সালে ভারত এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলেছিল। সেই সময়ে কোচ ছিলেন স্টিভেন কনস্ট্যানটাইন।
এবার ইগর স্টিমাচের (Igor Stimach) হাতে দলের রিমোট কন্ট্রোল। ভারত-হংকং ম্যাচের বল গড়ানোর আগে লিগ টেবিলের যা পরিস্থিতি ছিল তাতে দু’ দলেরই পয়েন্ট সমান ছিল। কিন্তু প্যালেস্টাইনের কাছে ফিলিপিন্স ৪-০ গোলে হেরে যাওয়ায় এএফসি এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছে যায় ভারত। এবার নিয়ে পঞ্চমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে গেল ভারত।
[আরও পড়ুন: পিছিয়ে ভারত, আজ হারলেই সিরিজ দক্ষিণ আফ্রিকার]
এর আগে ভারত দুদ্দাড়িয়ে শুরু করে এএফসি এশিয়ান কাপ। প্রথম ম্যাচে কাম্বোডিয়াকে হারায় স্টিমাচের দল। দ্বিতীয় ম্যাচে স্মরণীয় জয় পায় ভারত। সুনীল ছেত্রীর দর্শনীয় ফ্রি কিক থেকে এগিয়ে যাওয়ার পরে আফগানরা সমতা ফেরায়। এর পরে সামাদের গোলে ভারত ম্যাচ জেতে। আর ফিলিপিন্স হেরে যাওয়ায় ভারত পৌঁছে গেল এএফসি এশিয়ান কাপের মূলপর্বে। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ হওয়ার আগেই স্টিমাচরা পেলেন সুখবর।
HERE WE COME
As Palestine defeat Philippines in Group , the #BlueTigers have now secured back-to-back qualifications for the @afcasiancup #ACQ2023 #BackTheBlue #IndianFootball pic.twitter.com/3aNjymWLSm
— Indian Football Team (@IndianFootball) June 14, 2022
[আরও পড়ুন: উপত্যকায় জঙ্গিদমনে বড় সাফল্য, ২ জেহাদিকে নিকেশ করে অমরনাথ যাত্রায় হামলার ছক বানচাল]
Source: Sangbad Pratidin
