রাজ্যে ৩১টি বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী! বিল পাশ বিধানসভায়, রাজ্যপালের সম্মতির অপেক্ষা

দীপঙ্কর মণ্ডল: রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে উচ্চ শিক্ষাদপ্তরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আনতে বিল পাশ হয়ে গেল বিধানসভায়। যদিও বিল পাশের প্রক্রিয়ায় জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতেও তারা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবার এই বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে। তিনি অবশ্য আগেই জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত এই বিলে স্বাক্ষর করবেন না। ফলে বিলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। কিন্তু বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক আদায়-কাঁচকলায়। রাজ্য সরকারের অভিযোগ, রাজ্যপালের কাছে বিল পাঠানো হলে তা তিনি স্বাক্ষর করেন না। ফলে প্রশাসনিক কাজে সমস্য়া হয়। এবার বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এদিন উচ্চ শিক্ষাদপ্তরের অধীনস্থ ৩১টি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বদলের বিল আনা হয় বিধানসভায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *