আইপিএলের মিডিয়া সত্ত্বের ই-নিলামে টাকার খেলা, প্রতি ম্যাচের মূল্য ১০৫ কোটিরও বেশি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মিডিয়া সত্ত্বের ই-নিলামের প্রথম দিন নজিরবিহীন ভাবে টাকার খেলা হল! হ্যাঁ, খেলা বললে এতটুকু বাড়িয়ে বলা হয় না। কারণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের সত্ত্ব পেতে চারটি সংস্থার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলল। আর তাতেই আকাশ ছুঁলো অর্থের অঙ্ক। টিভি এবং ডিজিটাল মিডিয়ায় প্রতি ম্যাচের মূল্য ১০৫ কোটিরও বেশি।
২০২৩ থেকে ২০২৭ সাল- এই পাঁচ বছরের জন্য আইপিএলের মিডিয়া সত্ত্ব পাবে কোনও একটি কোম্পানি। প্রথম দিন নিলামে অর্থের মোট পরিমাণ ছাড়িয়ে গেল ৪৩,০৫০ কোটি টাকা।

Day 1 of the IPL media rights auction for both TV and digital ends at Rs 43,050 crores: Sources
— ANI (@ANI) June 12, 2022

[আরও পড়ুন: পরপর সম্মান-সংবর্ধনাই কেরিয়ারের উন্নতির পথে বাধা! বিস্ফোরক লভলিনা বরগোঁহাই]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *