কম্পিউটার ক্লাসের নামে নাবালিকাকে যৌন নির্যাতন! গ্রেপ্তার শিক্ষক

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বছর নয়েকের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেপ্তার কম্পিউটার শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) উত্তরপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুরজ শা। কলকাতার বালিগঞ্জ এলাকার বাসিন্দা সে। হুগলির উত্তরপাড়া মাখলায় একটি বহুতল আবাসনে ওই যুবকের দিদি-জামাইবাবু থাকেন। সূত্রের খবর, দিদি ও জামাইবাবুর সেই ফ্ল্যাটেই এলাকারই অল্পবয়সী ছেলে ও মেয়েদের কম্পিউটার শেখাত সুরজ। সেখানেই সমস্যার সূত্রপাত। নির্যাতিতার মায়ের অভিযোগ, শনিবার দুপুরে কম্পিউটার ক্লাস নেওয়ার কথা ছিল সুরজের। সেই সময় ওই যুবকের দিদি-জামাইবাবু ফ্ল্যাটে ছিলেন না।
[আরও পড়ুন: সুকান্তর পর শুভেন্দুকে হাওড়া যেতে বাধা, গাড়িতে বসেই পুলিশের সঙ্গে বাদানুবাদ বিরোধী দলনেতার]
অভিযোগ, দিদি-জামাইবাবু না থাকায় ফাঁকা ফ্ল্যাটে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন (Molest) চালায় সুরজ। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও ওই নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। বিভিন্ন জায়গায় হদিশ না মেলায় কম্পিউটার ক্লাসে এসে হাজির হন। দেখেন, ওই নাবালিকা কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছে। বেশ কিছুক্ষণ নাবালিকা কথা পর্যন্ত বলেনি। শেষে নির্যাতিতা তার মাকে সমস্ত ঘটনার কথা খুলে বলে।
রাত ১১ টায় উত্তরপাড়া থানায় সুরজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে অভিযুক্ত সুরজ শাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সুরজের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা করে তদন্ত শুরু করেছে। রবিবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।
[আরও পড়ুন: নৈহাটি থেকে লোকাল ট্রেনে শতাধিক কচ্ছপ পাচার, দুর্গন্ধের চোটে বানচাল ছক]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *