সুকুমার সরকার, ঢাকা: হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। তাঁর করোনারি হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর। শনিবার তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। তড়িঘড়ি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম (Angiogram) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাসপাতাল সূত্রে খবর এমনই।
৭৭ বছর বয়সী বেগম খালেদা জিয়া এমনিতেই অসুস্থ। নানা শারীরিক সমস্যা নিয়ে বিদেশেও চিকিৎসাধীন ছিলেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছে। একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সবমিলিয়ে, জিয়া এবং তাঁর পরিবারের উপর যথেষ্ট চাপ রয়েছে। এই পরিস্থিতিতে শনিবারই আচমকা হৃদরোগে (Heart Attack)আক্রান্ত হয়ে পড়েন খালেদা জিয়া। তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়। তৈরি হয় ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড। বেলা ১১ টা নাগাদ বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেয়, খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানো দরকার। সেইমতো প্রস্তুতি শুরু হয়।
হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদার লিভার, কিডনি ও হৃদযন্ত্রের বেশ কিছু জটিল সমস্যা আছে। বিদেশে আধুনিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে আইনি ফাঁসে বহুদিন তাঁর বিদেশ যাওয়ায় প্রশাসনিক বাধা ছিল। এই মুহূর্তে শরীরের যা অবস্থা, তাতে দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানো ছাড়া উপায় নেই।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
