মন্ত্রীমশাই মনোজের সেঞ্চুরি, ঝাড়খণ্ডকে উড়িয়ে রনজির সেমিফাইনালে বাংলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার জয়জয়কার। ঝাড়খণ্ডকে একেবারে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট পাকা করে ফেলল বাংলা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মন্ত্রী মনোজ তিওয়ারি।
মন্ত্রী হিসেবে সদা ব্যস্ত তিনি। তা সত্ত্বেও ২২ গজের প্রতি দায়িত্বেও যে এতটুকু অবহেলা করেন না, সে প্রমাণই দিলেন ফের। প্রথম ইনিংসে ৭৩ রান করে আউট হয়েছিলেন মনোজ। তবে দ্বিতীয় ইনিংসে খেললেন আরও ভরসা যোগ্য ইনিংস। মারকাটারি ব্যাটিং করে ১৩৬ রান ভরলেন ঝুলিতে। তাঁর ইনিংস সাজানো ছিল ২টি ছক্কা এবং ১৯টি বাউন্ডারি দিয়ে। প্রথম ইনিংসে যাঁরা তাঁর মন্থর ইনিংস নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ব্যাট হাতেই তাঁদের মুখ বন্ধ করে দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। বুঝিয়ে দিলেন, ক্রিকেটকে আজও ততটাই ভালবাসেন।

Match Update: Bengal -318/7 dec in 85.1 overs (Shahbaz 46 off 51, Akash Deep* 13 off 15)
Match Drawn Bengal took first innings lead (Qualified) #BENvJHA #RanjiTrophy #QF1 pic.twitter.com/OqNxBD2yjz
— CABCricket (@CabCricket) June 10, 2022

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের জন্য দায়ী পিচ! লজ্জার নজির গড়ে সাফাই পন্থের]
হাঁটুর চোট সারিয়ে বাংলা দলে কামব্যাক করেছিলেন মনোজ। তবে একটি অর্ধশতরান ছাড়া গ্রুপ পর্বে খুব বেশি রান করতে পারেননি। কিন্তু নকআউটে ধরা দিলেন দুরন্ত ছন্দে। দ্বিতীয় ইনিংসে এল কাঙ্খিত শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮টি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন মনোজ।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *