ভোটের বাংলায় ইডির তল্লাশিতে উদ্ধার কোটি টাকার সোনা, বাজেয়াপ্ত ১০ লক্ষ নগদও

ভোটমুখী বাংলায় গত কয়েকদিন আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভুয়ো কল সেন্টার মামলায় রাজ্যের অন্তত ১০টি জায়গায় চলে তল্লাশি অভিযান। আর এই অভিযানে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, তল্লাশিতে লক্ষাধিক নগদ-সহ কোটি টাকার সোনার কয়েন উদ্ধার করেছে ইডি। এছাড়াও বহুমূল্যের ক্রিপ্টো কারেন্সিও উদ্ধার করা হয়েছে এই অভিযানে। আর তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
গত সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার বোড়ালে ইডির একটি দল হানা দেয়। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি-সহ মোট ১০ টি জায়গায় একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালান। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অবৈধ কলসেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলাতে এই তল্লাশি চালান ইডি আধিকারিকরা। দীর্ঘসময় ধরে চলে এই অভিযান। বিজ্ঞপ্তিতে ইডি জানিয়েছে, তল্লাশিতে একাধিক সোনার কয়েন উদ্ধার হয়েছে। যার মূল্য এক কোটি টাকা। শুধু তাই নয়, ১৫ লক্ষ টাকা মূল্যের ক্রিপ্টো কারেন্সিও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় নগদ ১০ লক্ষ টাকাও।
বিজ্ঞপ্তিতে ইডি জানিয়েছে, তল্লাশিতে একাধিক সোনার কয়েন উদ্ধার হয়েছে। যার মূল্য এক কোটি টাকা। শুধু তাই নয়, ১৫ লক্ষ টাকা মূল্যের ক্রিপ্টো কারেন্সিও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় নগদ ১০ লক্ষ টাকাও।
ইডি সূত্রে খবর, ভুয়ো কলসেন্টার থেকে সফটওয়্যার পরিষেবার নামে বিদেশি নাগরিকদের টার্গেট করা হতো। এরপর কৌশলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ গোপন তথ্য হাতিয়ে নিত প্রতারকরা। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আসতেই নড়েচড়ে বসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় এর আগেও কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। কৈখালি, বেনিয়াপুকুর-সহ বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি হয়। তবে ভোটের মুখে  বিপুল এই নগদ, সোনা কয়েন উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *