যেমন কথা, তেমনই কাজ। দীর্ঘদিন ধরে তৃণমূলের সদস্য হিসেবে দলের তরফে প্রাপ্তি বলতে শুধুই বঞ্চনা আর দুঃখ। সোমবার এমনই অভিমানের কথা জানিয়ে তৃণমূল ত্যাগের ঘোষণা করেছিলেন সংবাদমাধ্যমে। বুধবার রাতে জানান, তিনি তৃণমূল থেকে আইএসএফে নিজের রাজনৈতিক কেরিয়ারের নতুন পথ খুঁজে নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরেই প্রত্যাশিতভাবেই ফুরফুরা শরিফে গিয়ে নওশাদ সিদ্দিকির দল আইএসএফে যোগ দিলেন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। জানালেন, ভাঙড়কে শান্ত করার লক্ষ্যে নওশাদ সিদ্দিকির নেতৃত্বে তিনি কাজ করবেন। এবার প্রশ্ন উঠছে,ছাব্বিশের ভোটে কোন আসন থেকে লড়বেন। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, ভাঙড় অথবা ক্যানিংয়ের কোনও আসন থেকে আইএসএফের প্রার্থী হতে পারেন তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
