জালুকবাড়িতে হিমন্ত, দিশপুরে লড়াইয়ে কংগ্রেসের দলবদলু সাংসদ প্রদ্যুৎ, অসমে ৮৮ আসনে প্রার্থী দিল বিজেপি

অসমে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রথম পর্বে ৮৮ জন প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর পাঁচবারের জেতা আসন জালুকবাড়িতেই লড়ছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ এবং সাংসদ প্রদ্যুৎ বরদলুই। ভূপেন এবং প্রদ্যুৎ প্রার্থী হচ্ছেন যথাক্রমে বিহপুরিয়া এবং দিশপুরে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে অসমে বিজেপির জয়ের পিছনে ছিল হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব। আরও একবার উত্তরপূর্বের রাজ্যে জয়ের সন্ধানে গেরুয়া শিবির। ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর পদ বসছেন, মোটের উপর নিশ্চিত। জালুকবাড়ি বিধানসভা আসনে জেতা মোটের উপরে অভ্যাসে পরিণত করে ফেলেছেন হিমন্ত। ২০০১ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে জালুকবাড়ির বিধায়ক হন। আরও দু’বার ওই আসনে জিতে রাহুল গান্ধীর দলের বিধায়ক হন তিনি। ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন। এর পর ২০১৬ এবং ২০২১ সালে জয়ী হন একই আসনে। এবারও নিজের গড়েই লড়বেন অসমের মুখ্যমন্ত্রী।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *