ভাঙড় রয়েছে ভাঙড়েই। ভোটের বাদ্যি বাজতেই ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া। আইএসএফের অভিযোগ, বোমা তৈরির সময় তা ফেটে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। নওশাদের দলের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের স্থানীয় নেতা-কর্মী। তবে এবিষয়ে পুলিশের তরফে এখনও কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি। মেলেনি মৃত ও আহতদের পরিচয়ও।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
