মুরলিধর শর্মা-সহ ১৫ আইপিএসকে ভিনরাজ্যের অবজার্ভার করার সিদ্ধান্ত কমিশনের

নবান্নের পুনর্বহালও বাতিল। বাংলার ১৫ জন আইপিএসকে ভিনরাজ্যের ভোটে অবজার্ভার করে পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তাঁদের তামিলনাড়ু এবং কেরলে ভোট পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে। একাধিক কমিশনারেটের পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপাররা রয়েছেন এই তালিকায়। সবচেয়ে উল্লেখযোগ্য হল তালিকায় মুরলীধর শর্মা, আলোক রাজোরিয়া, আকাশ মাঘারিয়া, ইন্দিরা মুখোপাধ্যায়ের মতো দুঁদে পুলিশ আধিকারিকরাও রয়েছেন।
একনজরে দেখে নেওয়া যাক কোন ১৫ জনকে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে:
রশিদ মুনির খান
সন্দীপ কারা
প্রিয়ব্রত রায়
প্রবীণ কুমার ত্রিপাঠি
মুকেশ
মুরলীধর শর্মা
ইন্দিরা মুখোমাধ্যায়
ধৃতিমান সরকার
সি সুধাকর
ভাস্কর মুখোপাধ্যায়
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
আমনদীপ
আকাশ মাঘারিয়া
আলোক রাজোরিয়া
সইদ ওয়াকার রাজা
জানা গিয়েছে, ভোট ঘোষণার পর এই আইপিএস আধিকারিকদের সরিয়ে দিয়েছিল কমিশন। যদিও রাজ্য সরকারের তরফে ফের তাঁদের অন্যত্র স্থলাভিষিক্ত করা হয়। তারপরেও ভিনরাজ্যে অবর্জাভার হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
জানা গিয়েছে, ভোট ঘোষণার পর এই আইপিএস আধিকারিকদের সরিয়ে দিয়েছিল কমিশন। যদিও রাজ্য সরকারের তরফে ফের তাঁদের অন্যত্র স্থলাভিষিক্ত করা হয়। তারপরেও ভিনরাজ্যে অবর্জাভার হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। উল্লেখ্য, ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এমনকী কলকাতা পুলিশ কমিশনার, ডিজি-সহ একাধিক জেলার পুলিশ সুপারকেও রাতারাতি বদল করার নির্দেশ দেয় কমিশন। সরানো হয়েছে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির রেঞ্জের ডিআইজিকে। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জেলাশাসক বদলের নির্দেশও দেওয়া হয়েছে। বদলি নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলেই অভিযোগ উঠছে। তা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *