২ রা মে ২০২১। বঙ্গবাসীর কাছে দিনটির স্মৃতি এখনও টাটকা। গোটা বাংলার নজর ছিল নন্দীগ্রামের দিকে। কারণ সেখানে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। গণনায় এগিয়ে যাচ্ছিলেন মমতা। আচমকা লোডশেডিংয়ে বদলে গিয়েছিল ছবিটা। তারপরই কারচুপির অভিযোগ উঠেছিল বিজেপি তথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ছাব্বিশের নির্বাচনে সম্ভবত ফের মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবার আসন ‘দিদি’র গড় ভবানীপুর। যদিও তৃণমূল প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি। বিজেপি ভবানীপুর আসনে প্রার্থী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করতেই ধেয়ে আসছে কটাক্ষ। খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন বাম নেতা তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানও। লোডশেডিং প্রসঙ্গ মনে করিয়ে লিখলেন, “যতই করো সেটিং, হবে না লোডশেডিং।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
