আগামী মাসে মুক্তি পাবে নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত নতুন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। তার আগে মুক্তি পেল ‘সারকে চুনার তেরি সারকে’ নামে ছবির একটি গান। কিন্তু প্রশংসার পরিবর্তে গানটি সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছে। তার কারণ হল ছবির গানের অশ্লীল-চটুল কথা।
‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে…’। ইতিমধ্যেই গানটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু গানের অশ্লীল দ্বৈত অর্থের কথায় ক্ষুব্ধ নেটপাড়ার একাংশ। তবে কেউ কেউ আবার এই গানে নোরার নাচের প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশ আবার গানটি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। একজন লিখেছেন, ‘চরমে অশ্লীলতা।’ আবার অপর একজন লিখেছেন, ‘এটা কী! ২০২৬ সালে এধরনের গান!’
This showed up on my timeline and I had to replay it just to make sure I heard it right. Sad to see commercial songwriting hit a new low.. https://t.co/BMMABqblnW
— ARMAAN ✦ (@ArmaanMalik22) March 16, 2026
অন্যদিকে, গানটির নিন্দায় সরব হয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আরমান মালিক। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম।’
Source: Sangbad Pratidin
