‘ওরা নারীবিদ্বেষী-বাঙালি বিদ্বেষী’, মধ্যরাতে ‘ছুপারুস্তমে’র মতো মুখ্যসচিব বদলে কমিশনকে তোপ মমতার

রাজ্য বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। কার্যত গভীর রাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে বদলি করা হয়েছে রাতারাতি। শুধু তাই নয়, বদলি করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার-সহ একাধিক পুলিশকর্তাকে। যা নিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত নিয়ে তৃণমূল নেত্রীর মন্তব্য, ”কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে।” শুধু তাই নয়, কমিশনকে মহিলা এবং বাঙালি বিদ্বেষী বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *