সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন বাংলা কবিতার স্বতন্ত্র স্বর ‘বালি ও তরমুজ’-এর কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থটির জন্য এই সম্মান পেতে চলেছেন তিনি। বাংলার কাব্যজগতে ‘উত্তর কলকাতার কবিতা’-র কবি হিসাবে অধিক পরিচিত প্রসূন। বুধবার পুরস্কার প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষিত হওয়ার পর বাংলার কবি ও সাহিত্যিক মহল বলছে—যোগ্যের প্রকৃত সম্মান।
সোমবার বাংলা-সহ ২৪টি ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার ঘোষণা করেছে অকাদেমি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ছয়টি ছোটগল্পের বই, একটি প্রবন্ধের বই, একটি সমালোচনা সাহিত্যের বই, একটি আত্মজীবনী, দু’টি স্মৃতিকথা সংক্রান্ত বই এবং ৮টি কবিতার বই। এই তালিকায় বাংলা ভাষার প্রতিনিধি গত শতাব্দীর সাতের দশকের অন্যতম প্রধান কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
