রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে সৌগত রায়, ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল

রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রাতঃরাশে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সোমবার X হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে সেই ছবি শেয়ার করেন। আর তা প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। কারণ, রমজান মাসে বহু সাংসদের রোজা চলার ফলে আমন্ত্রণ ফেরায় তৃণমূল। অথচ দলের অবস্থানের উলটো পথে হেঁটে রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ। তাই স্বাভাবিকভাবেই ফের বিতর্ক দানা বেঁধেছে। 
আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্যে কী কী পদক্ষেপ করেছে তৃণমূল সরকার, যাবতীয় তথ্য তুলে ধরার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে তৃণমূলের প্রতিনিধিদল ইতিমধ্যেই দু’বার চিঠি দিয়েছে। প্রথমে গত সপ্তাহে একটি চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। কিন্তু তখন সময় দেননি রাষ্ট্রপতি। দিন দুই আগে ফের চিঠি দেওয়া হয়। তাতেও সময় দেওয়া হয়নি। উলটে প্রাতঃরাশে সাংসদদের আমন্ত্রণ করেন রাষ্ট্রপতি। ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলা সফরে বিতর্কের জেরেই রাষ্ট্রপতি তৃণমূল সাংসদদের সময় দেননি। এদিকে আবার পালটা প্রাতঃরাশের আমন্ত্রণ ফেরায় তৃণমূল। রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমূল হক রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানান, রমজান চলার কারণে তাঁর পক্ষে প্রাতঃরাশের আমন্ত্রণে যোগ দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে ঈদের পরে সময় দেওয়া হলে তিনি সাক্ষাৎ করার আশা প্রকাশও করেন। অথচ দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে সৌগত রায়। সাংসদ শতাব্দী রায় বলেন, “সৌগত রায়ের রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে যোগ দেওয়া নিয়ে যা সিদ্ধান্ত তা দল নেবে।” টিপ্পনি কাটকে ছাড়েননি বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তিনি বলেন, “মনে হয় দলের কথা শুনছেন না সৌগতবাবু।”

President Droupadi Murmu hosted Members of Parliament from West Bengal, Tamil Nadu, Telangana, Odisha, Goa, Puducherry, Andaman & Nicobar Islands, Dadra & Nagar Haveli and Daman & Diu and Lakshadweep for breakfast at Rashtrapati Bhavan Cultural Centre. pic.twitter.com/n01X80SsO9
— President of India (@rashtrapatibhvn) March 16, 2026

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *