বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার-সহ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল কমিশনের, নতুন দায়িত্বে কারা?

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে বদলি করা হয়েছিল রাতারাতি। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনে একাধিক বদলি ঘোষণা করল কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি – সমস্ত শীর্ষপদেই বদল করা হল। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী –

কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হল। এই পদে এলেন অজয় নন্দা।
রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্ব দেওয়া হল সিদ্ধিনাথ গুপ্তাকে।
এডিজি, আইনশৃঙ্খলা বিনীত গোয়েলের বদলে দায়িত্বে এলেন অজয় মুকুন্দ রানাডে।

কমিশন যাঁদের উপর দায়িত্ব দিয়েছেন, তাঁদের সকলকে আজ দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নোটিস।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *