প্রিয়জন দিনভর কার সঙ্গে হোয়াটসঅ্যাপে বুঁদ? চ্যাটে নজরদারি না চালিয়েই জেনে নিন নিমেষে

বর্তমানে আট থেকে আশি সকলেই স্মার্টফোনে বুঁদ। সামান্য সময় পেলেও নজর রাথে সোশাল মিডিয়ায়। দিনভর হোয়াটসঅ্যাপে চলতে থাকে কাজের কথা থেকে গসিপ। অনেকেরই আক্ষেপ প্রেমিক বা প্রেমিকা দিনভর ডুবে থাকেন হোয়াটসঅ্যাপে। সন্দেহ হয় না ঠিকই, তবে খানিক ঈর্ষা হয় বইকী! মনের মাঝে মাঝে মধ্যেই প্রশ্ন উঁকি মারে যে, কার সঙ্গে দিনভর এত কথা? এদিকে প্রশ্ন করাও সবসময় ঠিক না। কারণ, তাতে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যা চিঁড় ধরাতে পারে সুন্দর-সাবলীল সম্পর্কে। এদিকে চ্যাটে নজরদারি চালানোও মোটেই কাজের কথা নয়। তাহলে কি উপায়? জানেন কি চ্যাটে নজরদারি না চালিয়েও প্রিয়জন কার সঙ্গে দিনভর হোয়াটসঅ্যাপে মত্ত, তা জানা সম্ভব। চলুন আজ জেনে নিন সেই পদ্ধতিই।
কী করবেন? প্রথমেই তাঁর হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর ডানদিকে উপরের তিনটে ডটে যান। সেখানে খুলে যাবে একটি উইন্ডো। তাতে পাবেন প্রচুর অপশন। সেখানেই মিলবে ‘স্টোরেজ’। তাতে ক্লিক করলে খুলে যাবে একটি পেজ। সেখানে দেখতে পাবেন কোন চ্যাট দখল করে রেখেছে কতটা জায়গা। সেই তালিকা দেখলেই বুঝে যাবেন প্রিয়জন দিনভর কার সঙ্গে কথা বলেন না ছবি-ভিডিও-রিল লেনদেন করেন। 
কী সেই পদ্ধতি? চ্যাটে নজরদারি না চালালেও প্রিয়জনের ফোন ও তাঁর হোয়াটসঅ্যাপ কয়েকমুহূর্তের জন্য নাগালে পেতে হবে। অন্যথায় গোপন তথ্য অজানাই থেকে যাবে। কী করবেন? প্রথমেই তাঁর হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর ডানদিকে উপরের তিনটে ডটে যান। সেখানে খুলে যাবে একটি উইন্ডো। তাতে পাবেন প্রচুর অপশন। সেখানেই মিলবে ‘স্টোরেজ’। তাতে ক্লিক করলে খুলে যাবে একটি পেজ। সেখানে দেখতে পাবেন কোন চ্যাট দখল করে রেখেছে কতটা জায়গা। সেই তালিকা দেখলেই বুঝে যাবেন প্রিয়জন দিনভর কার সঙ্গে কথা বলেন না ছবি-ভিডিও-রিল লেনদেন করেন। 
তবে হ্যাঁ, এই পদ্ধতিতে কিন্তু কোনওভাবেই চ্যাটে নজরদারি চালানো সম্ভব নয়। একইভাবে স্টোরেজে জায়গায় দখল করা মানেই যে তার সঙ্গেই সর্বোচ্চ কথোপকথন হয়, তা কিন্তু নাও হতে পারে। কারণ, দেখা যায় অনেকের সঙ্গেই হয়তো চ্যাটে সে অর্থে কথাই হয় না। তবে অফিসের প্রয়োজনে প্রচুর ভিডিও বা ছবি লেনদেন হয়। সেক্ষেত্রেও স্টোরেজের তালিকায় শীর্ষে নাম থাকতেই পারে কারও। আবার কারও সঙ্গে দীর্ঘ কথোপকথন হলেও স্টোরেজ ডিলিট করলে তার নাম না-ও শো করতে পারে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *