আবারও অধিনায়ক ধোনিই, স্টোকস-রায়ডু-সহ কাদের ছাড়ল চেন্নাই সুপার কিংস?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এই সমর্থকদের জন্যই আবার মাঠে নামতে চাই। এত সমর্থন করে, ওদেরও তো কিছু ফিরিয়ে দেওয়ার আছে।” গত মরশুমে পঞ্চমবার আইপিএল জয়ের পর একথাই শোনা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির মুখে। তাঁর মন্তব্যেই ইঙ্গিত মিলেছিল যে আরও একটা মরশুম হয়তো ক্যাপ্টেন কুলকে দেখা যাবে চেন্নাইয়ের জার্সিতে। রবিবার তাতেই পড়ল সিলমোহর। আগামী আইপিএলে ফের তিনিই অধিনায়ক।
২০২২ আইপিএলে ধোনি জানিয়েছিলেন, চেন্নাইয়ের হয়েই খেলবেন। তবে অধিনায়ক হিসেবে নয়। ব্যাটন তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু তারকা অলরাউন্ডারের নেতৃত্বে চূড়ান্ত ব্যর্থ হয় সিএসকে। আবারও নেতৃত্বের দায়িত্ব পালন করতে হয় ধোনিকেই। গতবার ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়কত্ব নিয়ে কোনও ঝুঁকি নেয়নি। সাফ জানানো হয়েছিল, দলে ক্যাপ্টেন কুল থাকতে আর কাউকে নেতা হিসেবে ভাবার প্রশ্নই ওঠে না। যার ফল মিলেছিল হাতেনাতে। পঞ্চমবার দলকে চ্যাম্পিয়ন করেন ধোনি। আর এদিন আইপিএলের ট্রেড উইনডো শেষে চেন্নাইয়ের ঘোষণা, আরও একবার দলের নেতা থালাইভা।
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ভুয়ো শংসাপত্রের রমরমা! পুলিশের দ্বারস্থ বনগাঁর পুরপ্রধান]

2⃣0⃣2⃣4⃣ – A Gift from Thala!
Start the whistles! pic.twitter.com/xF10t6Wrak
— Chennai Super Kings (@ChennaiIPL) November 26, 2023

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *