ODI World Cup 2023: আহমেদাবাদে বিশ্বকাপ জয়ের হাতছানি, রোহিতদের উৎসাহ দিতে মাঠে থাকবেন মোদি

অরিঞ্জয় বোস: ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। ফাইনাল ম্যাচ ঘিরে আহমেদাবাদে বসবে তারকাদের মেলা। সেই মেগা ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
নিউজিল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাটি ধরিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে টিম ইন্ডিয়া। সব নজর এবার আহমেদাবাদে। আগামী রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের হুজ হুরা। রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি ফাইনালের গ্ল্যামার এবং গুরুত্ব বাড়িয়ে তুলবে। ফাইনালের নিরাপত্তাও বাড়ানো হবে বহুগুণে তা বলাই বাহুল্য। 

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *