অর্ণব আইচ: গভীর রাতে দুর্ঘটনা। নিমতলা ঘাটে মৃত্যু হল পুলিশ কনস্টেবলের (Police Constable)। জানা গিয়েছে, মৃতের নাম সন্দীপ বর্মন। তিনি RAF-এর কনস্টেবল। জেসিবির ধাক্কায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
ঘটনা সোমবার গভীর রাতের। জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ নিমতলা ঘাটের ((Nimtala Ghat) দিক থেকে আসছিল একটি জেসিবি। সেসময় সেখানে ডিউটিতে ছিলেন RAF কনস্টেবল সন্দীপ বর্মন। জেসিবি (JCB) তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে জেসিবি আটক করা হলেও চালক সেখান থেকে পালিয়ে যান। তাঁর খোঁজে তল্লাশি চলছে। তদন্ত শুরু করেছে উত্তর বন্দর থানার পুলিশ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
