চাপের মুখে নতি স্বীকার, ‘লৌহ কপাট’ বিতর্কে অবশেষে ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লৌহ কপাট’ বিতর্কে অবশেষে নতি স্বীকার করল ‘পিপ্পা’ সিনেমার টিম। এই ছবির জন্যই কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের রিমেক করেছিলেন এ আর রহমান। যা নিয়ে তুমুল আপত্তি জানান নেটিজেনরা। তোলেন গান বিকৃত করার অভিযোগ।  চাপের মুখে বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’।
 

Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7
— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023

১০ নভেম্বর থেকে আমাজন প্রাইমে দেখা যাচ্ছে ‘পিপ্পা’। তার আগেই ‘লৌহ কপাট’ বিতর্কের সূত্রপাত। গান প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ জানান রাঘব চট্টোপাধ্যায়, শিলাজিৎ, মনোময়রা। কাজী নজরুল ইসলামের পরিবেরের সদস্যদের পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়। দুই বাংলার মানুষ এমন রিমেকের বিরুদ্ধে সোচ্চার হন।
[আরও পড়ুন: এত্ত রাগ! ‘এ তো জয়া বচ্চনের মেল ভার্সান’, রণবীরের মেজাজ দেখে মন্তব্য নেটিজেনদের]
চাপের মুখে নতি স্বীকার করে ‘পিপ্পা’ টিমের পক্ষ থেকে লেখা হয়েছে, “কারার ঐ লৌহ কপাট নিয়ে চারপাশে যা চলছে সেই নিরিখে পিপ্পা ছবির প্রযোজক, পরিচালক ও সঙ্গীত পরিচালকের পক্ষ থেকে জানাতে চাই কাজী নজরুল ইসলামের উত্তরসূরির থেকে সত্ত্ব নিয়েই করা হয়েছে শৈল্পিক নিষ্ঠাতেই করা হয়েছে।”
[আরও পড়ুন: ফুলঝুরির প্যাকেটে ‘পটাখা’ বিবৃতি! বিনা পয়সার বিজ্ঞাপনে কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? ]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *