সৈকত মাইতি, তমলুক: দুর্নীতি, তোলাবাজি থেকে দলীয় কর্মীদের সঙ্গে লাগাতার দুর্ব্যবহারের অভিযোগ। এমনকী, পঞ্চায়েত নির্বাচনের আগে টাকার বিনিময়ে টিকিট বিক্রিরও অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের বিরুদ্ধে। এবার তাঁকে তমলুক (Tamluk) সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। বদলে সেই পদে এলেন অসিত বন্দ্যোপাধ্যায়। আবার তমলুকের চেয়ারপার্সন পদ থেকে নন্দীগ্রামের পীযুষকান্তি ভুঁইয়াকে সরিয়ে নিযুক্ত হলেন তমলুকের বর্ষীয়ান তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাইতি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin
