‘নাককাটা-কানকাটা নয়, বুথে বসুক ভদ্রলোক’, অর্জুন সিংয়ের মুখে শুদ্ধিকরণ বার্তা!

অর্ণব দাস, বারাকপুর: উনিশের লোকসভা ভোটের আগে দলবদল পর্ব রাজ্য রাজনীতিতে চমক দেওয়ার মতো ঘটনা ছিল। একে একে তৃণমূলের বহু নেতা, সাংসদই জোড়াফুল ছেড়ে পদ্মবনে পা রেখেছিলেন। বারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অর্জুন সিংও (Arjun Singh) ছিলেন তাঁদের মধ্যে একজন। সাংসদ পদের টিকিট পেতে বিজেপিতে যোগদানস এবং উনিশের ভোটে লড়ে বারাকপুরের সাংসদ হওয়া। সাজানো চিত্রনাট্যের মতোই ছিল সেসময়। তবে পরবর্তীতে প্রেক্ষাপট বদলেছে। একুশের বিধানসভা ভোটের প্রাক্কালে অর্জুন সিংয়ের ‘ঘর ওয়াপসি’ ঘটে। ফিরে আসেন তৃণমূলে। আবার এক লোকসভা ভোট আসন্ন। চব্বিশের ভোটের আগে তাঁর মুখে শোনা গেল শুদ্ধিকরণের বার্তা!
শুক্রবার শ্যামনগরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার প্রতি জোর দিলেন। বললেন, ”কোনও নাককাটা, কানকাটা, গালকাটাদের বুথে বসতে দেওয়া যাবে না। তাদের দেখলে লোকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে অন্য কাউকে ভোট দেবেন। সভ্য, ভদ্র মা-দিদিদের এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রাক্তন পঞ্চায়েত সদস্য কিংবা প্রাক্তন কাউন্সিলরদের বুথে বসাতে হবে।”
 
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *