গৌতম ব্রহ্ম: আর একমাস পরই ২০২৩ সাল বিদায় নেবে। শুরু হবে নতুন বছর। আর তার আগে ২০২৪ সালের ছুটির তালিকা দিয়ে দিল নবান্ন (Nabanna)। আর সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আগামী বছর রবিবারের জন্য কোনও ছুটি বাতিল হয়নি। NIA অনুযায়ী, সারা বছর মোট ছুটির (Public Holidays) সংখ্যা ২২। আর পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মীদের জন্য এই ছুটির দিনের হিসেবে কাঁটায় কাঁটায় মিলবে না। কারণ, অঞ্চল ভিত্তিক বেশ কিছু উৎসবে রাজ্য সরকার ছুটি দিয়ে থাকে।
6112-FP21.pdf
একঝলকে দেখে নেওয়া যাক আগামী বছর ছুটির তালিকা –
স্বামী বিবেকানন্দের জন্মদিন – ১২ জানুয়ারি (শুক্রবার)
নেতাজি জয়ন্তী – ২৩ জানুয়ারি (মঙ্গলবার)
সাধারণতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি (শুক্রবার)
সরস্বতী পুজো – ১৪ ফেব্রুয়ারি (বুধবার)
দোলযাত্রা – ২৫ মার্চ (সোমবার)
গুড ফ্রাইডে – ২৯ মার্চ (শুক্রবার)
ইদ-উল-ফিতর – ১১ এপ্রিল (বৃহস্পতিবার)
শ্রমিক দিবস – ১ মে (বুধবার)
রবীন্দ্র জয়ন্তী – ৮ মে (বুধবার)
বুদ্ধপূর্ণিমা – ২৩ মে (বৃহস্পতিবার)
বকরি ইদ – ১৭ জুন (সোমবার)
মহরম – ১৭ জুলাই (বুধবার)
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট (বৃহস্পতিবার)
গান্ধী জয়ন্তী + মহালয়া – ২ অক্টোবর (বুধবার)
দুর্গাপুজো – সপ্তমী – ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপুজো – অষ্টমী+ নবমী – ১১ অক্টোবর (শুক্রবার)
দুর্গাপুজো – দশমী – ১২ অক্টোবর (শনিবার)
লক্ষ্মীপুজো – ১৬ অক্টোবর (বুধবার)
কালীপুজো – ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)
গুরু নানকের জন্মদিন – ১৫ নভেম্বর (শুক্রবার)
ক্রিসমাস – ২৫ ডিসেম্বর (বুধবার)
তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য় এই ছুুটি আরও কয়েকদিন বেশি। এখানে শিবরাত্রি, শবেবরাত, রাখিবন্ধন, জন্মাষ্টমী, ভাইফোঁটা, ছটপুজো-সহ একাধিক উৎসবে ছুটি থাকে। এমনকী দুর্গাপুজো, কালীপুজো, করমপুজোয় অতিরিক্ত ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা।
[আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামের শহিদ মঞ্চে ‘চোরমুক্ত’ বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘আপনিই গ্রেপ্তার হবেন’, পালটা কুণালের]
Source: Sangbad Pratidin
