সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ ঘণ্টারও কম সময়ে সিজিও কমপ্লেক্স ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ ইডি দপ্তর থেকে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানালেন, ৬ হাজার পাতার উত্তর দিয়েছেন তদন্তকারীদের। ভবিষ্যতেও তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ। এদিন কিছু নথি জমা দিতে এসেছিলেন অভিষেক। একইসঙ্গে তাঁর দাবি, “এই নথি দেখে যদি মনে করেন তদন্তকারীর আবার ডাকবেন, জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, তাহলে আবার আসব। শুধু নথি পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু তা করিনি। তদন্ত এড়াতে কোনওদিন কোনও অজুহাত খুঁজিনি।”
Source: Sangbad Pratidin
