জম্মু-কাশ্মীরে খতম জঙ্গি, পাক সেনার গোলাবর্ষণে আহত BSF জওয়ান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্তনাগে অনুপ্রবেশের ঘটনার পর থেকেই জঙ্গি তৎপরতা বেড়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। এবার উপত্যকার শোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম এক জঙ্গি। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে যৌথ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই সন্ত্রাসবাদীর। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র। অন্যদিকে রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে আহত হয়েছেন সীমান্তরক্ষী (BSF) বাহিনীর এক জওয়ান।

Based on specific intelligence inputs a joint operation was launched by Indian Army & Jammu and Kashmir Police on the intervening night of 8-9 Nov at Kathohalan, Shopian. One terrorist has been eliminated along with the recovery of weapon and other war-like stores: Chinar Corps,… pic.twitter.com/wCbt06REPm
— ANI (@ANI) November 9, 2023

(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *