বাঁকুড়ার TMC বিধায়কের দপ্তর, মদের দোকান ও চালকলে আয়কর হানা, চলছে তল্লাশি

টিটুন মল্লিক, বাঁকুড়া: কারামন্ত্রী ও তাঁর ছেলেকে নোটিস পাঠিয়েছিল আয়কর দপ্তর। সেই নোটিস পাঠানোর ২৪ ঘণ্টা কাটার আগেই আয়কর দপ্তরের নজরে আরও এক তৃণমূল বিধায়ক। বাঁকুড়ার তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের দপ্তর, মদের দোকান ও চালকলে হানা দিল আয়কর দপ্তর। বুধবার বেলা থেকেই দুজায়গায় টানা তল্লাশি চালাচ্ছেন আয়কর আধিকারিকরা। দুটি এলাকাই ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী।
বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের মদের দোকান, বার এবং চালকের মালিক। এদিন সকালে প্রথমে তাঁর বাড়ি, দপ্তর এবং মদের দোকানে হানা দেয় আয়কর আধিকারিকরা। এর পর চূড়ামণিপুরের চালকলেও শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দপ্তর, মদের দোকান এবং চালকল ঘিরে রেখেছে। চালকলের আয়ব্যয়ের হিসেব খতিয়ে দেখার পাশাপাশি সমস্ত ফাইল খতিয়ে দেখছে ৭-৮ জনের একটি দল। মদের দোকানের লেদার বুকও পরীক্ষা করে দেখছেন আয়কর দপ্তরের কর্তারা। জানা গিয়েছে, বিধায়ক কলকাতায় রয়েছেন।  
[আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি! কালীপুজো-ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস]

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *