সংবাদ প্রতিদিন ডিজিটাল: বুধবার শহরে বামেদের মিছিল। প্যালেস্টাইনে (Palestine) ইজরায়েলের (Israel) সাম্রাজ্যবাদী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিএম-সহ (CPM) একাধিক বাম সংগঠন। যদিও মিছিলের ডাক দিয়ে কটাক্ষের মুখে বাম দলগুলি। প্রশ্ন উঠছে, মরিচঝাঁপি, সিঙ্গুর নন্দিগ্রামের মতো ঘটনায় কাঠগড়ায় ওঠা বামেরা কোন মুখে ‘গণহত্যা’র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন।
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
Source: Sangbad Pratidin
