পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে অশান্তির জের, পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে ‘হামলা’, ব্যাপক ভাঙচুর,

সৌরভ মাজি, বর্ধমান: পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে ‘হামলা’। অভিযোগ, প্রদীপ মজুমদারের বাড়িতে ব্যাপক ভাঙচুর হয়। জানালার কাঁচ, বারান্দা, দরজায় ভাঙচুর চলে। মঙ্গলবার বিকেলে আদিবাসী সম্প্রদায়ের প্রচুর মানুষ হাতে ধাতব অস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার গোতানের কামারহাটি গ্রামের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। 
মন্ত্রীর বাড়ির পুকুর থেকে এক আদিবাসী যুবক মাছ চুরি করে বলে অভিযোগ। অভিযোগ তাঁকে ওই পুকুরের দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি মারধর করে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হুগলির আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়ে। ওই দিন রাতেই গ্রামে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এদিন বিকেলে ফের জমায়েত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন। মন্ত্রীর বাড়ি ভাঙচুর করে।

Source: Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *