ভারত: ৩২৬/৫ (কোহলি-১০১*, শ্রেয়স-৭৭)
দক্ষিণ আফ্রিকা: ৮৩/১০ (জানসেন-১৪, জাদেজা-৩৩/৫)
২৪৩ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস সাক্ষী। ইডেন কাউকে খালি হাতে ফেরায় না। এবারও মিলে গেল সেই প্রবাদবাক্য। এবার দুহাত উজাড় করে বিরাট কোহলিকে ভরিয়ে দিল ক্রিকেটের নন্দনকানন। আর সেই সঙ্গে বিশ্বকাপে আরও একটি জয়ের সাক্ষী রইল ভারতবাসী।
ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের অ্যাডভান্টেজ হোম টিম যে পেয়ে থাকে, তা সত্যি। তবে চলতি টুর্নামেন্টে একেবারে ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে টিম ইন্ডিয়া। ভারতের বিজয়রথ ছুটেই চলেছে। কোনও বাধাই যেন তাদের সামনে বাধা নয়। উলটো দিক থেকে উড়ে আশা সব তীরকে অপ্রতিরোধ্য ভঙ্গিতে নস্যাৎ করে দিচ্ছেন রোহিত শর্মারা। প্রতিপক্ষকে থোড়াই কেয়ার। তা সে অন্যদের বিরুদ্ধে যতই দুর্দান্ত পারফর্ম করে থাকুক না কেন। লিওনেল মেসি যেমন প্রতিপক্ষের সামনে অতি মানবিক রূপ ধারণ করেন, ঠিক একইরকম ভাবে টিম ইন্ডিয়া যেন ভিনগ্রহের দল হয়ে উঠেছে। তাই জন্যই তো আট ম্যাচের আটটিই তাদের পকেটে। তাও আবার একপেশে ভাবে।
Jadeja shines in Kolkata & how
The joy of taking 5 wickets in World Cup match #TeamIndia register their 8th consecutive win in #CWC23 #MenInBlue | #INDvSA pic.twitter.com/cd2HfMEfhy
— BCCI (@BCCI) November 5, 2023
Source: Sangbad Pratidin
